Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ঈদে শাকিব খান যা উপহার দিয়েছেন ছেলে বীরকে 

শাকিব খান, শেহজাদ খান বীর ও শবনম বুবলী । ছবি: ফেসবুক

‘তুফান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে তাণ্ডব করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিনেতার একের পর এক সিনেমা নিয়ে যেমন দর্শক মহলে উন্মাদনার শেষ নেই, তার ব্যক্তিজীবন নিয়েও আছে কৌতূহল। কেননা, প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সাথে শাকিবের সম্পর্ক ভালো না থাকলেও বাবা হিসেবে তার দুই সন্তানের প্রতি দায়িত্ব পালন করে থাকেন তিনি।

শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর। সম্প্রতি বুবলী থেকে জানা গেলো এবারের ঈদে বাবা শাকিব তার ছেলে বীরকে যা উপহার দিলেন সেই প্রসঙ্গে।

চিত্রনায়িকা বুবলী জানান, বরাবরের মতোই বাবার কাছ থেকে উপহার ও সালামি পেয়েছে বীর। তার ভাষ্যমতে, ‘আসলে হয় কি, বাবা–ছেলের সম্পর্ক তো সারা জীবনের। সেখান থেকে উপহার দেয়া-নেয়া, সালামি এগুলো তো থাকেই।’

তবে শাকিব খানের কাছ থেকে ঈদে বুবলী কোনও উপহার পেয়েছেন কি? এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনও বিষয় নয়।’

এছাড়াও বুবলী আরও বলেন, ‘যেকোনও উৎসবেই অনেক উপহার পায় বীর। যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।’

প্রসঙ্গত, শাকিব খান ও শবনম বুবলী বিয়ে করেন ২০১৮ সালের সেপ্টেম্বরে। এরপর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান বীর। যদিও সন্তানের খবরটি জানা যায় নাটকীয়ভাবে। ব্যক্তিগত জীবনের নানান জটিলতার কারণে বর্তমানে আর একসাথে থাকেন না শাকিব- বুবলী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share