Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

ঈদে বিটিভির অনুষ্ঠানে শাকিব খান-নাবিলা-তিশা  

মেগাস্টার শাকিব খান টেলিভিশন অনুষ্ঠানে খুব কমই আসেন। তবে এবার কিছুটা ব্যতিক্রম হতে যাচ্ছে। ঈদ উপলক্ষে বিটিভির জন্য নির্মিত দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব খান। অনুষ্ঠান দুটিতে সঞ্চালক হিসেবে আছেন নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।  

প্রতি ঈদেই বিটিভিতে প্রচার হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারও নানা জমজমাট আয়োজনে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারকে। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে হাজির হবেন শাকিব। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন তিশার সঙ্গে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মেন্টাল’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছিলেন তিশা। 

আনন্দমেলার এবারের আয়োজনে রয়েছে আরও একটি চমক। সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। থাকছে ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনা। কাজী নজরুল ইসলামের তিনটি গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি ও মীম চৌধুরী। রয়েছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘির কোলাজ নৃত্য। এ ছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে তৈরি নাটিকায় দেখা যাবে জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক ও শাহীন আলমকে। বিটিভিতে আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।

ঈদের দ্বিতীয় দিনও বিটিভিতে থাকছেন শাকিব খান। ‘ঈদ আড্ডায় শাকিব খান’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১০টায়। নাবিলার উপস্থাপনায় কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব। গত বছর কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাকিব ও নাবিলা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share