Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ঈদে আসছে চঞ্চল-ভিকির ‘রুমি’

চঞ্চল চৌধুরী ও ভিকি জাহেদ । ছবি: গুগল

ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে অভিনেতা চঞ্চল চৌধুরী মানেই ভিন্নকিছু। দর্শকদের আবারও এমন ভিন্নকিছু উপহার দিতেই ঈদুল ফিতরে এই অভিনেতা আবারও আসছেন ওটিটির পর্দায়। ভিকি জাহেদের পরিচালনায় ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল।

পরিচালক হিসেবে ভিকি সাড়া ফেলেছেন ‘পুনর্জন্ম’, ‘কাজলের দিনরাত্রি’, ‘রেডরাম’, ‘আমি কী তুমি’-র মত দারুণ কিছু কাজ দর্শকদের উপহার দিয়ে। এদিকে এপার বাংলা ও ওপার বাংলায় দাপটের সাথে কাজ করে যাচ্ছেন চঞ্চল। ‘তকদীর’ ও ‘কারাগার’-এর মত ওয়েব সিরিজ আছে অভিনেতার ঝুলিতে, যা সফলভাবে সাড়া ফেলেছে দর্শকদের মনে। চঞ্চল ও ভিকি তাদের নিজ নিজ কাজ দিয়ে ছক্কা হাঁকালে দুজনের একসাথে কাজ করা হয়নি আগে। এবারই প্রথম গুণী এই অভিনেতা ও নির্মাতার জুটি কাজ করলেন একসাথে।

জানা গেছে, রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রুমি’। যেখানে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। চরিত্রটি নাকি ভার্সেটাইল, যা অভিনেতার জন্যেও একেবারে নতুন! চঞ্চল ছাড়াও এখানে আরও দেখা যাবে অভিনয়শিল্পী আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকারের মত তারকাদের।

উল্লেখ্য, হইচই অ্যাপে সিরিজটি মুক্তি পেতে পারে ‘রুমি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share