Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ইমনের হাত ধরে অস্কার নমিনেশনে বাংলা গান

ইমন চক্রবর্তী | ছবি: ফেসবুক

অস্কারে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে বাংলা গানের নতুন দিগন্তের সূচনা হলো ইমন চক্রবর্তীর মাধ্যমে। পশ্চিমবঙ্গের এই শিল্পীর ‘ইতি মা’ গানের মধ্যদিয়ে এসেছে এই অর্জন। গানটি গাওয়া হয়েছে পথশিশুদের নিয়ে।

এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গান, সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান তালিকায় রয়েছে। গত বছরে মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। গতবছরের চেয়ে এবারের অস্কারে ৫টি গান কম মনোনীত হয়। তার মধ্যেই জায়গা করে নিলো ইমন চক্রবর্তীর ‘ ইতি মা’।

গানটি শিশু দিবস উপলক্ষ্যে ১৪ নভেম্বর প্রথম মুক্তি পায়। পরে ইন্দিরা ধর মুখার্জী পরিচালিত ‘পুতুল’ ছবিতে গানটি ব্যবহার করা হয়।

ইমন চক্রবর্তী | ছবি: ফেসবুক

এ বিষয়ে জানতে চাওয়া হলে ইমন চক্রবর্তী আনন্দের সাথে জানান, ‘আমার ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমি সুপার হ্যাপি। নিজের থেকেও বেশি খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে বলে। লায়ন কিং মুফাসার মতো ছবিগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলা গান জায়গা পেয়েছে- এটাই আমার কাছে ভীষণ আনন্দের।’

জানা গিয়েছে, বিচারক দলের সদস্যরা ১৫ টি গান ও ২০টি সুরের জন্য ভোট দিতে পারেন। প্রথম পর্বের ঝাড়াই-বাছাই শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশিত হবে ১৭ ডিসেম্বর। এরপর মূল নির্বাচন। 

ইমন তার নমিনেশন নিয়ে আনন্দিত বটে, তবে অস্কার ঘরে আসছে কিনা তা নিয়ে এখনও প্রার্থনায় আছেন। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share