Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

ইন্তেকাল করেছেন মিষ্টি জান্নাতের বাবা  

বাবা হারালেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মঙ্গলবার মধ্যরাতে (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. মকবুল হোসেন মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বুধবার ভোর ৪টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত নিজেই এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার বাবা।

কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক ভাবেসুস্থ হলে বাসায় ফেরেন তিনি। গতকাল (২৯ জুলাই) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share