Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ইনসাফ সিনেমায় অ্যাকশন লুকে মোশাররফ করিম

চেনাই যাচ্ছে না চিরচেনা মোশাররফ করিমকে। মুখভর্তি দাড়ি, চোখে সানগ্লাস, পোশাকে রক্তের দাগ, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ। আসন্ন ঈদের সিনেমা ‘ইনসাফ’- এ অন্য এক মোশাররফ করিমের দেখা মিলেছে। এমন ভয়ঙ্কর রূপেই ‘ইনসাফ’-এ ধরা দেবেন এই অভিনেতা।  

রবিবার ৪ মে সন্ধ্যায় ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয়। সে পোস্টারেই মোশাররফ করিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখা গেল। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!

বড়পর্দায় মোশাররফ করিমকে এর আগেও কাজ করেছেন। তবে এমন অ্যাকশন লুকে কখনো দেখা যায়নি তাকে। এবারই প্রথম অ্যাকশন সিনেমায় কাজ করছেন দেশের খ্যাতিমান এই অভিনেতা।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

ইনসাফ-এ মুল ভূমিকায় দেখা যাবে শরিফুল রাজকে। নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ফারিণ এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দার কমার্শিয়াল ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন।

 ইনসাফের প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share