Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত নিক জোনাস

নিক জোনাস । ছবি: ওনলি মাই হেলদ

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী ও সংগীতশিল্পী নিক জোনাস। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

নিজের ইনস্টাগ্রামের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে অসুস্থতার খবরটি জানান নিক। মূলত ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত তিনি। গলায় ব্যথা থাকার কারণে কয়েকদিন থেকে গলা দিয়ে খুব একটা আওয়াজ বের হচ্ছে না তার। পাশাপাশি তার শরীর ব্যথা ও জ্বর আছে। চিকিৎসক তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

অসুস্থতাজনিত কারণে অনিচ্ছা সত্ত্বেও নিককে বাতিল করতে হয়েছে মেক্সিকো ও মনটেরির আসন্ন কনসার্ট। কনসার্টের নতুন শিডিউলও সংগীতশিল্পী তার ভিডিও বার্তার ক্যাপশনে লিখে দিয়েছেন। পাশাপাশি তিনি আশা করছেন অসুস্থতার সময়ে তার ভক্ত ও অনুরাগীদের সাপোর্ট পাওয়ার। মে থেকে আগস্ট মাসে নেয়া হয়েছে নিকের কনসার্ট।

প্রসঙ্গত, কিছুদিন আগে স্বামী নিক ও মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মুম্বাইয়ের লোলাপালোজায় পারফর্মও করেছিল নিক ব্রাদার্স। মুম্বাই মাতিয়ে যুক্তরাষ্ট্রে ফিরতেই অসুস্থ হয়ে পড়লেন নিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share