Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

ইউভানের জন্মদিনে শুভশ্রীর বড় চমক

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী | ছবি: ইনস্টাগ্রাম

১২ সেপ্টেম্বর, ছেলের দ্বিতীয় জন্মদিনে ভক্তদের চমকে দিয়ে মেয়ে ইয়ালিনিকে দেখালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হয়েছিলেন শুভশ্রী। এতদিন ছোট ইয়ালিনিকে আড়ালেই রেখেছিলেন তারকা রাজ-শুভশ্রী দম্পতি। 

এবার বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউভানের জন্মদিনেই মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী। ইয়ালিনির বয়স এখন দশ মাস। সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গেছে।

ইউভান ও ইয়ালিনি | ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে ইয়ালিনির সামনেই দাঁড়িয়ে আছে তার ভাই ইউভান। কখনও ইয়ালিনির ছোট্ট মুঠি, কখনও তার খুদে পায়ের ছবি, কখনও বা একরত্তির চুলের ঝুঁটি-এমন নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছেন শুভশ্রী। কিন্তু অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, কবে দেখা যাবে ইয়ালিনির মুখের ছবি।

উল্লেখ্য, ২০২০-তে করোনার সময়ে সুখবর দিয়েছিলেন এ তারকা দম্পতি। সে বছরের ১২ সেপ্টেম্বর তাদের কোলে আসে প্রথম সন্তান ইউভান। ইউভানের নানা মুহূর্তও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী। এদিকেম বুদ্ধদেব গুহের উপন্যাস ‘বাবলি’নিয়ে ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। তার বিপরীতে ছিলেন আবীর চ্যাটার্জি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share