Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আসলেই ঢাকায় আসছেন শাহরুখ খান?

স্বপন চৌধুরী ও শাহরুখ খান (বাম থেকে) । ছবি: ফেসবুক

ঢাকায় আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান- সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টিকে গুজব বলেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

অন্তর শোবিজের বরাতে চলতি বছরেই শাহরুখ খানের ঢাকা আসার কথা ছড়ানো প্রসঙ্গে গণমাধ্যমকে স্বপন চৌধুরী জানান, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, শাহরুখ খানকে আনবেন? আমি ‘হ্যাঁ’ বলেছি। তবে শাহরুখ খনের ঢাকায় আসার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আর চলতি বছরেই তিনি আসছেন এমনটা বলিনি, কিন্তু ইচ্ছা আছে চলতি বছরেই আনার, এমন জানিয়েছিলাম মাত্র। এরপর থেকে অনেকেই আমাকে ফোন করছেন। বিষয়টি নিয়ে আমি আপাতত আর কোনো কথা বলতে চাচ্ছি না।’

উল্লেখ্য, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার প্রযোজনায় আছে অন্তর শোবিজ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার পরিচালক রাজীব কুমার। চলতি বছরেই মুক্তির আশায় থাকা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্বপন চৌধুরী।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share