Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

আসছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘বহুরূপী’

‘বহুরুপী’ ছবির পোস্টার ও শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় | ছবি: ইনস্টাগ্রাম

দুর্গা পূজার আগেই নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান দিলেন তার পূজার সিনেমার খবর। সাসপেন্স থ্রিলার ধাঁচের ‘বহুরুপী’ নিয়ে রূপালী পর্দায় আসছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় জুটি।

হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে ছবির দৃশ্যধারণ শেষ হবার খবর নিশ্চিত করে নির্মাতা জানিয়েছেন, ২০১১ সাল থেকেই পরিকল্পনা ছিল এই সিনেমা তৈরি করার। ‘মুক্তধারা’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয় নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা চলছিল।’

গল্প নিয়ে শিবপ্রসাদ জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই সিনেমা। ভীষণভাবে সত্য নির্ভর ঘটনা। এই ঘটনার সাথে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন।’

‘বহুরুপী’র কাস্টিংয়ে নায়ক হিসেবে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। আর তার বিপরীতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং নির্মাতা শিবপ্রসাদ নিজেও।

অভিনয়শিল্পী প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘আবীরের সাথে এটা আমাদের দ্বিতীয় কাজ। আর ঋতাভরীর সাথে প্রথম। এটাও একটা বড় পাওয়া। আবার আবীর-ঋতাভরী জুটিও সুপারহিট। এরকম জুটিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাউজেরও একটা বড় দায়িত্ব থাকে। এটা একটা পরমপ্রাপ্তি। কৌশানী আমাদের সাথে প্রথম কাজ করছে। কৌশানীর কাজ আমাদের ভালো লাগে। আবার প্রলয় সিরিজে ভীষণ সুন্দর অভিনয় করেছেন কৌশানী। বহুরুপীতে কৌশানী যে চরিত্রে অভিনয় করছেন, তা অবশ্যই দর্শক মনে দাগ কাটবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share