Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

আসছে লিসার প্রথম স্টুডিও অ্যালবাম

লিসা মানোবান | ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ কোরিয়ান কে-পপ গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিড ডান্সার লালিসা মানোবান ভক্তদের দিলেন দারুণ এক সুখবর। খুব শিগগিরই প্রকাশিত হচ্ছে তার প্রথম স্টুডিও অ্যালবাম।

নিজের প্রথম একক স্টুডিও অ্যালবাম ‘অলটার ইগো’ নিয়ে আসছেন লিসা। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারিতে অ্যালবামটি প্রকাশ্যে আসবে বলে নিশ্চিত করেছে কোরিয়ান মিডিয়া সংস্থাগুলো। এর আগে ‘নিউ উইমেন’ ও ‘রকস্টার’ শিরোনামের দুটি গান প্রকাশ্যে এনে সকলকে তাক লাগিয়েছেন এই ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা।  

গান দুটি দিয়ে শ্রোতামহলে প্রশংসার পাশাপাশি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসও জিতেছেন।

মাত্র ১৩ বছর বয়সে নিজের দেশ থাইল্যান্ড ছেড়ে লিসা পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ কোরিয়াতে। ২০১৬ সালে ‘ব্ল্যাকপিঙ্ক’ ব্যন্ডের হয়ে ডেব্যু করেন। আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি এবার একক ক্যারিয়ারেও চমক দেখাতে প্রস্তুত লিসা মানোবান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share