Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

আসছে ভেনমের তৃতীয় কিস্তি

ভেনম ফ্র্যাঞ্চাইজি পোস্টার | ছবি: গুগল

হলিউডের জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্র্যাঞ্চাইজি ভক্তদের জন্য এলো সুখবর। অবশেষে ঘোষণা হলো ভেনমের তৃতীয় মুক্তির তারিখ ও সিনেমার নাম।

ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শিরোনাম রাখা হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স। চলতি বছরে ২৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে টম হার্ডি অভিনীত সুপারহিরো সিনেমাটি। তবে সিনেমার প্লট এখনও আড়ালে রেখেছেন ছবির নির্মাতা কেরি মার্সেল।

মার্কিন গণমাধ্যমের খবরে, টম হার্ডি আবারও ফিরছেন ভেনম চরিত্রে, এছাড়াও ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ সিনেমায় থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ক্লার্ক ব্যাকোসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০১৮ সালে রুবেন ফ্লেশারের পরিচালনায় মুক্তি পায় ভেনমের প্রথম কিস্তি, যা বিশ্বব্যাপী আয় করে প্রায় ৮৫৫ মিলিয়ন ডলার। ২০২১ সালে অ্যান্ডি সার্কিস প্রেক্ষাগৃহে নিয়ে আসেন ভেনমের দ্বিতীয় কিস্তি, ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’। এই সিনেমাটিও বক্স অফিসে রেকর্ড আয় করে। প্রথমবার ফিচার ফিল্ম ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ পরিচালনা করছেন কেরি মার্সেল। যার প্রযোজনায় থাকছেন আভি আরাদ, ম্যাট টলমাচ, অ্যামি পাসকাল, হাচ পার্কার, মার্সেল এবং অভিনেতা টম হার্ডি নিজেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share