Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

আসছে ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজন

ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’। সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই বেশ জনপ্রিয়তা পায় সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন। সিরিজটি শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি।

২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিকে পরিচালিত ফ্যামিলি ম্যানের এই সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।

তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’

ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share