Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

আলিয়া ভাটে অনুপ্রাণিত অভিনেত্রী জয়সোওয়াল

তরুণ অভিনেত্রী পলক জয়সোওয়াল ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের আলোচিত সিরিজ ‘ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রে–লাভ কিলস’–এ অভিনয় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন দর্শক মনে। তবে ছোটবেলায় নাকি তার অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর কথা, সংগ্রাম আর স্বপ্ন নিয়ে কথা বলেছেন তিনি।

ভোপালে জন্ম এরপর ছোটবেলায় মুম্বাই আসেন বাবা মায়ের সাথে। ছোটবেলা থেকেই দক্ষ ছিলেন নাচে।

পলক বলেন, ‘অভিনেত্রী হওয়ার কোনো বাসনা আমার ছিল না। ভালো নাচতাম বলে বাবা-মা ভাবতেন, আমি বিনোদনের জগতে ভালো করব। বাবা আমাকে পৃথ্বীরাজ থিয়েটারে ভর্তি করিয়ে দেন। সেখান থেকেই আমার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়’।

থিয়েটারে প্রশিক্ষণের পর ধীরে ধীরে কাজ শুরু করেন বিজ্ঞাপনচিত্র ও ওয়েব সিরিজে। সাকিব সালিমের সঙ্গে অভিনয় করেছেন ক্রাকডাউন সিরিজে।

ক্যারিয়ার শুরুর দিকে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। পলক বলেন, ‘শুরুতে প্রত্যাখ্যান খুব কষ্ট দিত। তবে পরে যখন একটি কাস্টিং সংস্থায় কাজ করতে শুরু করি, তখন বুঝি—প্রত্যাখ্যান কখনোই ব্যক্তিগত কিছু নয়। এটা মানে এই নয় যে আমি খারাপ অভিনেত্রী, বরং আমি হয়তো ওই চরিত্রের উপযুক্ত নই’।

স্বজনপ্রীতি নিয়েও কথা বলেন পলক। তার ভাষায়, ‘স্বজনপ্রীতি সবখানেই আছে। তারকা-সন্তানদের জন্য এটা অবশ্যই বাড়তি সুবিধা। তবে সবাই আলিয়া ভাট হতে পারেন না। শেষ পর্যন্ত প্রতিভা আর পরিশ্রমই কাউকে সামনে নিয়ে আসে’।

নিজের প্রেরণা হিসেবে হলিউডের অভিনেত্রী মেরিল স্ট্রিপের নাম উল্লেখ করেন পলক। বলিউডে তিনি আলিয়া ভাটের অভিনয়শৈলীতেও অনুপ্রাণিত। পলকের ইচ্ছা, ভবিষ্যতে এমন জটিল চরিত্রে অভিনয় করার, যেগুলো নারীর শক্তি ও সংবেদনশীলতা একসঙ্গে তুলে ধরে।

নিজের যোগ্যতায় মুম্বাই চলচ্চিত্রে জায়গা করে নিতে চান পলক। তিনি বলেন, ‘আমি চাই, অভিনয় ও কাজ দিয়ে মানুষ আমাকে চিনুক’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share