Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আর এস ফাহিমের সিনেমাটোগ্রাফার আর নেই

নিহত রবিউল আজিম তনুর সাথে ইউটিউবার আর এস ফাহিম চৌধুরী (বাম থেকে ) | ছবি: ফেসবুক

৮ জুন ভিডিও করার সময় সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজে প্রবেশ বারের লোহার পাইপে আঘাত পেয়ে জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর সিনেমাটোগ্রাফার রবিউল আজিম তনু মা’রা গেছেন।  

নিহত সিনেমাটোগ্রাফার রবিউল আজিম তনু | ছবি: ফেসবুক

নিজের সহকর্মীর এমন আকস্মিক মৃ’ত্যুতে শোক প্রকাশ করে আর এস ফাহিম নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আজ রোজ ০৮.০৬.২০২৪ ভোর ৫:৩০ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কিভাবে বর্ণনা করবো কিছুই বুঝতে পারতেছি না । বার বার মনে হচ্ছে সব কিছু কেমন জানি একটি দুঃসপ্ন এর মতো । কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই । চোখের সামনে সব দেখেছি ভাই যা কোনোদিন ও বুঝাতে পারবো না।’

আর এস ফাহিম চৌধুরীর ফেসবুক পোষ্ট | ছবি: ফেসবুক

নিজের পোস্টে দুর্ঘটনার বর্ণনা দিয়ে ফাহিম আরও যোগ করেন, ‘চোখের পলকে সব শেষ হয়ে গেলো । চিরদিন দায়ী থেকে যাবো। দূর থেকে অনেকে অনেক মতামত ই করবে কিন্তু সব নিজ চোখের সামনে হয়েছে ১০০০ কথা লিখে ও কাউকে বুঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষিরা এর পথে। সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাগফেরাত কামনা করবেন।’

নিহত সিনেমাটোগ্রাফার রবিউল আজিম তনু | ছবি: ফেসবুক

মর্মাহত ইউটিউবার আর এস ফাহিমের ফেসবুক স্টোরিতেও ছিল নিহত আজিমের স্মৃতিকাতরতা।

আর এস ফাহিম চৌধুরীর ফেসবুক স্টোরি | ছবি: ফেসবুক

উল্লেখ্য, ইলিয়ট ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি। এখনো এটি কালের সাক্ষী হয়ে আছে। এটাকে ঝুঁকিমুক্ত রাখতে ব্রিজের ওপর দিয়ে ভারী ও বড় যানবাহন চলাচল বন্ধ করতে ব্রিজের দুই পাশে লোহার মোটা পাইপ লাগানো হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share