Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

আরেকটি নতুন সিনেমায় শাবনূর

শাবনূর | ছবি: সংগৃহীত

সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরার পর থেকে দেশীয় গণমাধ্যমের শিরোনামে বারবার জায়গা করে নিচ্ছেন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি বাংলাদেশে ফিরতেই প্রথমে ঘোষণা আসে- নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমার মাধ্যমে আবারও ক্যামেরার সম্মুখীন হতে যাচ্ছেন এই অভিনেত্রী। এবার নতুন খবর হলো, আরেকটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর।

সিনেমার নাম- ‘রঙ্গনা’। জানা গেছে, অস্ট্রেলিয়া থাকাকালীন শাবনূর যুক্ত হয়েছেন এই সিনেমায়। এমনকি এই ছবি দিয়েই নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা রয়েছে শাবনূরের।

‘রঙ্গনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাবনূর নিজেও। তিনি জানান, “অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই।” অভিনেত্রী আরও যোগ করেন, “সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে ফিরবো। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।”

নবীন নির্মাতা আরাফাত হোসাইন ‘রঙ্গনা’ সিনেমাটি পরিচালনা করছেন। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এর আগে তিনি কয়েকটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাটি পরিচালনা প্রসঙ্গে আরাফাত জানান, “সিনেমাটি থ্রিলার ঘরানারর গল্পে নির্মিত হবে। শাবনূরকে এখনও দর্শকরা পর্দায় দেখতে চান। আমারও ইচ্ছা ছিল তাকে নিয়ে কাজ করার। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু করবো। সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।”

নবাগত পরিচালকেরসাথে কাজ করা প্রসঙ্গে শাবনূর জানান, তিনি বরবরই নতুনদের সাথে কাজ করতে আগ্রহী। আগেওঅনেকবার নতুনদের সাথে কাজ করেছেন তিনি। এবারও তাই আশাবাদী শাবনূর।

আরও জানা গেছে, ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। কবির বকুলের লেখায় গানগুলোর সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। আর সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। তাছাড়া চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

এদিকে ২৯ ডিসেম্বর ছিল শাবনূরের ছেলে আইজানের জন্মদিন। দেশে ফিরে নিজের জন্মদিন পালনের পর ছেলের জন্মদিন পালন করতেও দেখা গেছে অভিনেত্রীকে। ছেলের জন্মদিনে শাবনূর তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জন্মদিন পালনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “একা একা কখনই ভালো থাকা যায় না। সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আজকের বিশেষ এই দিনে সবাই আমার ছেলের জন্যে দোয়া করবেন।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share