Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আম্বানি পুত্রের বিয়ের কার্ড যেন রত্নভাণ্ডার!

অবশেষে প্রাক-বিবাহ পর্ব শেষ করে আগামী ১২ জুলাই চার হাত এক করছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের কার্ড। আর বরাবরের মত সকলকে তাক লাগিয়ে অনন্ত- রাধিকার বিয়ের কার্ড।

বিয়ের দাওয়াত পাওয়া এক অতিথির শেয়ার করা কার্ডের ভিডিও এখন রীতিমত ভাইরাল! কারণ এটা যেনতেন কোনো কার্ড নয়। অনেকেই রাজকীয় এই নিমন্ত্রণ কার্ডকে ‘রত্নভাণ্ডার’ বলে তুলনা করেছেন। অনন্ত এবং রাধিকার বিয়ের কার্ডে আস্ত একটি মন্দিরে রূপ দিয়েছেন আম্বানি পরিবার। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা! জাঁকজমকের কোনও কমতিই রাখেন নি মুকেশ-নিতা দম্পতি।

বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে আম্বানি পরিবার তৈরি করেছেন মস্ত বড় এক মন্দির। সেই মন্দিরটি আছে ছোটখাটো একটি লাল আলমারির ভেতর। আলমারি খুললেই বেরিয়ে আসছে আস্ত একটি মন্দির। জ্বলে উঠছে আলো। রুপার তৈরি মন্দিরটি খুলতেই বেজে উঠছে মন্ত্র। লাল-হলুদের প্রাধান্য। বহুমূল্যবান এই কার্ডটি অতিথিদের জন্যে আম্বানি পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার। আর এই দামী কার্ডটি দেখে চোখ কপালে ওঠার দশা নেটিজেনদের।

ভারতীয় গণমাধ্যম গুলোর তথ্য মতে, প্রত্যেকটি নিমন্ত্রণ কার্ডের জন্য আম্বানির গুনতে হয়েছে প্রায় ৬-৭ লাখ রুপি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share