Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

আম্বানি কিনলেন আলিয়ার পোশাক ব্র্যান্ড

‘এড-এ-মাম্মা’-এর ক্যাম্পেইনে আলিয়া ভাট

শিশুদের জন্য তৈরি করা আলিয়া ভাটের ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’ কিনতে যাচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স  রিটেইল ভেনচার ।

কোম্পানিটি প্রায় ৩০০-৩৫০ কোটি রুপি খরচ করে কিনে নিতে যাচ্ছে  অভিনেত্রীর পোশাক ব্র্যান্ডটি।

৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্যে  সুলভ মূল্যে বাজারে  কাপড় আনার জন্যে ২০২০ সালে  যাত্রা শুরু করেছিল আলিয়ার ‘এড-এ-মাম্মা’। ফার্স্ট ক্রাই, আজিও, মিন্ট্রা, অ্যামাজন, টাটা ক্লিক সহ বিভিন্ন জনপ্রিয়  ই-কমার্স সাইটের মাধ্যমে আলিয়ার  ব্র্যান্ডটি  ব্যাপকভাবে পোশাক  বিক্রি করে।

২০২২ সালে অভিনেত্রীর  মা হওয়ার পর অনলাইনে অপারেট হওয়া ফ্যাশন ব্র্যান্ডটি শিশুদের পাশাপাশি মায়েদের জন্যও  বাজারে পোশাক আনা শুরু করে।

তবে ব্র্যান্ডটির কেনার খবর এলেও অভিনেত্রী ও রিলায়েন্স কোম্পানির মধ্যে এখন পর্যন্ত কোন চুক্তি সম্পাদনা হয়নি। কিছুদিনের মধ্যেই মুকেশ আম্বানির কোম্পানির সাথে চুক্তি সম্পাদনা করবেন আলিয়া ।

২০০৭ সালে প্রতিষ্ঠিত রিলায়েন্স ব্র্যান্ড  আলিয়ার ‘এড-এ-মাম্মা’  ছাড়াও এর আগে  ৫০ টিরও  বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করেছে ।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share