Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আম্বানির ছেলের প্রি ওয়েডিং-য়ে গাইবেন পপস্টার রিহানা ও অরিজিৎ!

আম্বানির ছেলের প্রি ওয়েডিং-য়ে গাইবেন পপস্টার রিহানা, অরিজিৎ ও দিলজিৎ । ছবি: হিন্দুস্তান টাইমস

সবচেয়ে ধনী ব্যক্তি, আম্বানীর ছেলের বিয়ে বলে কথা! সকল আয়োজনই নজর কেড়েছে মিডিয়ার। অতিথিদের তালিকায় থাকা বড় বড় নামের পাশে দেখা গেলো নতুন দুটি নাম, পপস্টার রিয়ানা ও ভারতের অন্যতম সংগীতশিল্পী অরিজিৎ সিং গাইবেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও বিখ্যাত শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে।

হিন্দুস্তান টাইমসের খবরে, প্রাক-বিয়ের অনুষ্ঠানে পৌঁছাবেন অমিতাভ বচ্চন ও পরিবার, বলিউডের তিন খান, ইশা আম্বানীর বেস্ট ফ্রেন্ড কিয়ারা আদভানিসহ গোটা বলিউড। বিশ্বের অধিকাংশ দাপুটে বিজনেস টাইকুনরাও।

প্রাক-বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাতাবেন পপ সেনসেশন রিহানা, অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ।

চলতি বছরের মাসের ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের প্রাক-বিয়ে অনুষ্ঠানের আয়োজন চলবে মার্চের ১ থেকে ৩ তারিখ। আম্বানী পরিবারের গুজরাট রাজ্যের জামনগরের বাড়িতে।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানে বাগদান সম্পন্ন করেছেন অনন্ত-রাধিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share