Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘আম্বাকে একশ কোটি চুমু দিও’- রাজের স্ট্যাটাস

ছেলের সাথে রাজ ও পরীমনি

পরীমণির উদ্দেশ্যে কি তাহলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শরিফুল  রাজ? অনেকেই এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন।

সম্প্রতি পরী-রাজের ছেলে রাজ্যর অসুস্থ হওয়ার খবর শিরোনামে পরিণত হয়। এর মাঝে রাজকে নিয়ে সমালোচনাও শুরু হয়।

এদিকে তার একদিন পরেই  নিজের ছেলের একটি ভিডিও ফেসবুকে  শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক। আম্বাকে  একশ কোটি চুমু দিও।’

পরীমণির ছেলে তাকে আম্বা বলে সম্বোধন করে।

তাই পরীর নাম উল্লেখ না করলেও যে তাকে উদ্দেশ্য করেই রাজ স্ট্যাটাসটি দিয়েছিলেন তা বোঝার আর অপেক্ষা রইল না। তাই প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন নেটিজেনরা।

১৪ জুলাই থেকে অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে একাই রয়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে নিয়মিত  রাজ্যের আপডেটও দিচ্ছেন পরী। আর তার মাঝেই ফেসবুকে এল শরিফুল রাজের স্ট্যাটাস।

২০২১ সালে ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। ২০২২ সালের ১০ আগস্ট  দম্পতির কোল আলো করে আসে  রাজ্য। ছেলে জন্মের পর নানা সময়ে দাম্পত্য কলহের জেরে খবরের শিরোনামে পরিণত হয়েছেন তারকা দম্পতি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share