Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

আবারও কানে যেতে চান আলিয়া ভাট

এবারের ৭৮তম কান উৎসবের লাল গালিচায় প্রথমবারের মতো হেঁটেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শুরুতে কান উৎসবে যাওয়ার পরিকল্পনা থেকে পিছু হটলেও পরে উৎসবে যান আলিয়া। তবে কানে তার যাত্রা মাত্র শুরু। আগামী বছর আবারও কানের লাল গালিচায় হাঁটবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

২৮ মে বুধবার আলিয়া তার কান অভিজ্ঞতার কিছু ছবি ও ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। গ্ল্যামারাস ছবিগুলোর মধ্যে ছিল রেড কার্পেটের জন্য প্রস্তুত হওয়ার মুহূর্ত, করিডোরে হেঁটে যাওয়া, আইকনিক রেড কার্পেটে পৌঁছানোর দৃশ্য। প্রথম ছবিতে দেখা যায় তার টিম তাকে শিয়াপারেলি পোশাক পরিয়ে দিচ্ছেন। ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি হলুদ গুচি স্কার্ট এবং ব্র্যালেট পরে আছেন এবং তার মেকআপ শিল্পী তার লাল ঠোঁটের লুকটি নিখুঁতভাবে সাজিয়ে তুলছেন। 

অন্য একটি ছবিতে তিনি গুচ্চি’র একটি শাড়ির অনুপ্রেরণায় তৈরি গাউনে পোজ দিচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে। সবশেষে, তিনি তার টিমের সঙ্গে একটি গ্রুপ ফটোও শেয়ার করেছেন যেখানে ছিলেন স্টাইলিস্ট রিয়া কাপুর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠিক আছে বিদায়, পরের বছর দেখা হবে’। এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেছেন যে ২০২৬ সালেও তিনি কান উৎসবে উপস্থিত থাকবেন।

কেবল আলিয়াকে দেখেই সন্তুষ্ট থাকতে চান না ভক্তরা। ভক্ত, অনুরাগীদের কেউ কেউ মন্তব্য করেছেন পরের বার যেন স্বামী রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে আসেন আলিয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share