Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

আবারও ওমরায় যাওয়ার ইচ্ছে অহনার  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। কিছুদিন আগে হঠাৎ করেই অভিনয় ছেড়ে দেয়ার কথা জানান অহনা। অভিনয় ছাড়ার কারণ খোলাসা না করলেও সম্প্রতি ওমরাহ পালন করতে দেখা যায় এই  অভিনেত্রীকে। ওমরাহ পালনের পর এই নায়িকা অনুভূতি ব্যক্ত করে বলেন আবারও ওমরাহ করতে যাবেন তিনি।

ওমরাহ করার পর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে’।

ওমরাহ পালন করার পরের ছবি | ছবি: ফেসবুক

মানসিক প্রশান্তির জন্য আবারও সৌদিতে যেতে চান বলে অহনা জানালেন। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে’।

অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি’।

এর আগে গত মাসে ফেসবুকে ওমরাহ পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ছবি পোস্ট করে তিনি বলেছিলেন, এই অনুভূতির কোনো তুলনা হয় না। এখন বুঝলাম, আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেন। বিশ্বাস ও ইমান আরও দৃঢ় হলো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর

প্রিয়াংকা চোপড়াকে কেন দেশ ছাড়তে হলো?  

প্রিয়াংকা চোপড়া বলিপাড়ায় একসময় শাহরুখ খান, ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক নিয়ে চলেছে তুমুল আলোচনা।…
প্রিয়াংকা চোপড়াকে কেন দেশ

প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র  

তথ্যচিত্র ‘মেলানিয়া’ প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। এটি ইতিহাসের সবচেয়ে…
প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে
0
Share