Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

আফজাল হোসেন নয়, ‘বাবা’ হলেন শহীদুজ্জামান সেলিম

আফজাল হোসেন ও শহীদুজ্জামান সেলিম । ছবি: সংগৃহীত

শুটিং শুরু হয়েছিল ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শীর্ষক ওয়েব ফিল্মের। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা আফজাল হোসেন। কিন্তু অভিনেতা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং সাময়িক বন্ধ রাখার পর আফজালের জায়গায় এবার সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শহীদুজ্জামান সেলিম।

ওয়েব ফিল্মটির জন্য অস্ট্রেলিয়ায় শুটিং করে বাংলাদেশে ফেরত আসার পরপরই অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় আফজালকে। তাই পরবর্তী স্লটের শুটিং ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা বাতিল করতে হয়। এদিকে আফজাল সুস্থ হয়ে বাসায় ফিরলেও শুটিং করার মত শারীরিক অবস্থা তার আপাতত নেই। ফলশ্রুতিতেই শহীদুজ্জামান সেলিমকে তার জায়গায় চূড়ান্ত করা হয়েছে।

‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ পরিচালনা করছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি এই বিষয়ে জানান, “আফজাল ভাই শারীরিকভাবে এখন সুস্থ কিন্তু উনার আরও কিছুদিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। যেহেতু আমার কাজটা শেষ করতে হবে দ্রুত উনি পরামর্শ দিলেন অন্য কাউকে নিয়ে কাজটা করতে। এখন উনার পরিবর্তে শহীদুজ্জামান সেলিমকে চূড়ান্ত করেছি। তিনিই বাবার চরিত্রটা করবেন।”

নির্মাতা আরও যোগ করেন, “তাড়াহুড়ো না থাকলে একটু দেরি করে হলেও আফজাল ভাইকে নিয়েই কাজটা করার ইচ্ছে ছিল। কিন্তু সেটা হলো না। উনাকে নিয়ে কাজ করার একটা আফসোস রয়ে গেল। আশা করি সামনেই হয়তো নতুন কোন কাজে উনাকে পাব।”

৮ অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ওয়েব ফিল্মটির শুটিং। এরপর কাজ চলবে টানা চারদিন।

এই সিনেমায় এখন শহীদু্জামান সেলিম ছাড়া আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, সোহেল মন্ডল, ইরফান সাজ্জাদ প্রমুখ। ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’-এ প্রকাশিত হবে এটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share