Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আফজাল হোসেনের প্রচ্ছদে ফরীদিকে নিয়ে বই

আফজাল হোসেন ও হুমায়ূন ফরীদি | ছবি: ফেসবুক

বাংলাদেশের দুই কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদি ও আফজাল হোসেন। এই দুই গুণী অভিনয়শিল্পীর বন্ধুত্বের কথা জানা অনেকেরই। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ফরীদি পৃথিবীকে বিদায় জানানোর পরও বিভিন্ন সাক্ষাৎকারে বন্ধুকে স্মরণ করতে দেখা যায় আফজালকে। এবার আরও একবার তাদের বন্ধুত্বের দেখা মিললো একটি বইয়ের মাধ্যমে।

২৯ মে, ২০২৪। বেঁচে থাকলে আজ হুমায়ূন ফরীদি ৭২ বছরে পদার্পণ করতেন। ক্ষণজন্মা এ অভিনেতার জন্মদিন উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে তাকে স্মরণ করে লেখা একটি বই। বইয়ের নাম- ‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’। এই বইটিরই প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন।

আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটিতে ৬০ জন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরীদির স্মৃতিচারণা করেছেন। তারা সকলেই ছিলেন অভিনেতার কাছের মানুষ।

‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’ বইয়ের প্রচ্ছদ । ছবি: চ্যানেল আই 

২৯ মে সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করার কথা রয়েছে ফরীদিকে নিয়ে একটি স্মরণ অনুষ্ঠান। সেখানেই ‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

বইটি প্রসঙ্গে আহমেদ রেজাউর রহমান জানান, ‘হুমায়ূন ফরীদির জীবনযাপন বা অভিনয়ের বন্ধুরাই লিখেছেন তাকে নিয়ে। আমি লেখাগুলো সম্পাদনা করেছি।’

আরও জানা গেছে, ফরীদির স্মরণে লেখা বইয়ের লেখক তালিকায় প্রচ্ছদশিল্পী আফজাল হোসেন যেমন আছেন, তেমনই আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন বাচ্চু, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, কথাসাহিত্যিক-সাংবাদিক ইমদাদুল হক মিলনসহ অনেকেই।

এছাড়াও এই তালিকায় আছেন জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসানের মত তারকাদের লেখা। অভিনেতার পরিবারের সদস্যরাও লিখেছেন এই বইয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

তানিয়া বৃষ্টির সুস্থতায় দোয়া চেয়েছেন সহশিল্পীরা ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া…
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের
0
Share