Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

আজীবন সম্মাননায় রুনা লায়লা

রুনা লায়লা | ছবি: সংগৃহীত

২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত তৃতীয় বাইফা অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন উপমহাদেশে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

বাইফার এবারের আসরে প্রথমবারের মত যুক্ত হয়েছে আজীবন সম্মাননা বিভাগ। সেখানে পুরস্কৃত করার জন্য বেছে নেওয়া হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে। ২ মার্চ নিজ হাতে পুরস্কার গ্রহণ করার কথাও জানিয়েছেন এই সংগীত তারকা।

বাইফাতে পপুলার ও জুরি- দুই ভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। পপুলার চয়েসের জন্য চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও বিভাগে ভোট করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, খ্যাতনামা শিল্পী রুনা লায়লা, ১৯৬৬ সালে সিনেমায় গান গেয়ে নজর কাড়েন সকলের। এখন পর্যন্ত ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। এছাড়াও ‘শিল্পী’ সিনেমায় চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয়ও করেছেন কন্ঠশিল্পী রুনা লায়লা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?

ওয়ারফেজের কমল ফ্রি প্যালেস্টাইন লেখায় আমেরিকা যেতে পারেননি

ওয়ারফেজ রক-মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’ তাদের পথচলার চার দশক পূর্তি উপলক্ষে ২০২৪ সালে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি…
ওয়ারফেজের কমল ফ্রি প্যালেস্টাইন
0
Share