Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

অস্কারের সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন

৯৭তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলো ২৫ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। অস্কার ইতিহাসে নবম সর্বকনিষ্ঠ হিসেবে পুরস্কার জিতলেন তিনি। ‘আনোরা’ সিনেমায় তরুণ যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকেই জটিল একটি চরিত্রে পর্দায় সফল রূপায়ণ করে সমালোচকদের প্রিয়পাত্রী বনে গেছেন তিনি।

বাংলাদেশ সময় ৩ মার্চ সকালে লস অ্যাঞ্জেলেসের ডবলি থিয়েটারে শুরু হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। শন বেকারের সিনেমার জন্যই ম্যাডিসন জিতলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেখানেই ম্যাডিসনের হাতে পুরস্কর তুলে দেওয়া হয়। ডেমি মুর (‘দ্য সাবস্ট্যান্স’), ফিরনান্দা তোরেস (‘আই অ্যাম স্টিল হেয়ার’), কারলা সোফিয়া গ্যাসকোনকে (‘এমিলিয়া পেরেজ’) পেছনে ফেলে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন ম্যাডিসন।     

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে অস্কার মঞ্চে মাইকি বলেন, ‘এটা খুবই পরাবাস্তব!’ ‘আমি এলএ-তে বেড়ে উঠেছি, কিন্তু হলিউড সব সময়ই আমার কাছে অনেক দূর বলে মনে হতো। এই ঘরে দাঁড়িয়ে থাকতে পারা সত্যিই অবিশ্বাস্য।’

সিনেমার দৃশ্যে মাইকি ম্যাডিসন |

কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি আদতে নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প। এ সিনেমায় অভিনয় নিয়ে এর আগের ভ্যারাইটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ম্যাডিসন বলেছিলেন, ‘শুরুতে আমি শারীরিক চ্যালেঞ্জটিকেই গুরুত্ব দিয়েছিলাম। কারণ, চরিত্রটি ছিল একজন ড্যান্সারের।’

সিনেমাটির প্রেক্ষাপট নিউইয়র্কের ব্রুকলিন। সেখানে রাশিয়া থেকে আসা অনেক মানুষের বাস। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শুটিংয়ের কয়েক মাস আগেই ব্রুকলিনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি স্থানীয় দোকান, রেস্তোঁরা, ক্লাবে নিয়মিত ঢুঁ মারতেন। স্থানীয় মানুষের আচরণ লক্ষ করতেন। বিশেষভাবে খেয়াল করতেন, তাদের উচ্চারণ। মাইকি জানান, শুটিংয়ের আগে ব্রুকলিন সফর তাকে অনেক কিছু শিখিয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share