Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভিনয় শিল্পী সংঘ থেকে অব্যাহতি নিলেন মম

সংঘের নীরবতায় পদত্যাগ করলেন জাকিয়া বারী মম

ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন অভিনয় শিল্পী জাকিয়া বারী মম।

মম বর্তমান কমিটির কার্য নির্বাহী সদস্য ছিলেন। নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস পোস্ট করে কমিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান। ৪ আগস্ট রাতে তিনি এই পোস্টটি করেন।

ফেসবুক পোস্টটিতে তিনি লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

তিনি আরও লেখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি।  

উল্লেখ্য, তিনি চলমান শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম থেকেই সরব আছেন। সম্প্রতি তাকে দৃশ্য মাধ্যমের ব্যানারে রাজপথে দেখা গেছে অন্যান্য শিল্পীদের সাথে। তার এই পোস্টের পর কমেন্ট সেকশনে পরিচালক সুমন আনোয়ার, অভিনেতা ইমতিয়াজ বর্ষণসহ আরো সহকর্মীর অভিনন্দন জানাতে দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share