Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

অভিনয়ে ফারহানের নতুন রেকর্ড!

অভিনেতা মুশফিক আর ফারহান | ছবি: ফেসবুক

ছোট পর্দার পরিচিত মুখ অভিনয়শিল্পী মুশফিক আর ফারহানের ক্যারিয়ারের সমীকরণে যুক্ত হলো নতুন এক রেকর্ড। অভিনেতার ১০৪টি নাটকের প্রতিটির গড় ভিউ ছাড়িয়েছে এক কোটির ঘর।

নতুন অর্জনে দর্শক-ভক্তদের ভালোবাসায় সিক্ত ফারহান গণমাধ্যমকে জানিয়েছে, ‘এ কৃতিত্ব আমার নয়, আমার দর্শকের এবং প্রতিটা সঙ্গে যুক্ত থাকা সকলের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এরজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই।’

অভিনেতা আরও যুক্ত করেছেন, ‘ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের। তবে একটা নাটক যতবেশি দেখবে, ততবেশি ভিউ হবে। সেই কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে। অনুভব হবে, কাজটা এতো এতো মানুষ দেখছে। তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচাদের মানদণ্ড না। ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেয়ার। আর একজন অভিনয়শিল্পী হিসেবে আমি তো দর্শকদের জন্য কাজ করি, তাই দর্শকের সাপোর্ট না থাকলে আজকের এই ফারহান হতে পারতাম না। তাই আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাওয়াকে সবসময় মূল্যয়ন করি।’

প্রসঙ্গত, মুশফিক আর ফারহান অভিনীত, ‘ভুলনা আমায়’, ‘পারবো না ভুলতে তোকে’, ‘মাই ডিয়ার লিডার’, ‘শুধু তোমার জন্য’, ‘আমার হয়ে থেকো’, ‘একবার বলো ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ওয়েডিং ক্রাশ’, ‘সুইট প্রবলেম’, ‘লাফাঙ্গা’, ‘কলিজার আধখান’, ‘তুই আমারই’, ‘নিউলি ম্যারিড’- এই নাটকগুলো কোটি ভিউয়ের তালিকায় শীর্ষে রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান
0
Share