Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অবসরে যাচ্ছেন অভিনেত্রী জুডি ডেঞ্চ

জুডি ডেঞ্চ | ছবি: গুগল

অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন ডেঞ্চ। একারণেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

অভিনেত্রী জানান, তার হাতে এই মুহূর্তে কোনও কাজ নেই। এদিকে শরীরও খুব একটা ভালো যাচ্ছে না তার। অনেক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। ফলে ইদানীং দেখতে বেশ অসুবিধা হচ্ছে। সব মিলিয়েই অবসরের এ সিদ্ধান্ত নেয়া।

অভিনেত্রীর বয়স এখন ৮৯ বছর। ২০১২ সাল থেকে ম্যাকিউলার ডিজেনারেশনে ভুগছেন জুডি ডেঞ্চ। চোখের সমস্যায় চিত্রনাট্য পড়তেও সমস্যা হতো তার। তাই আর নতুন সিনেমা হাতে নিচ্ছিলেন না তিনি।

উল্লেখ্য, ‘বন্ড’ সিরিজের মোট সাতটি ছবিতে ‘এম’ চরিত্রে দেখা গেছে জুডি ডেঞ্চকে। অভিনেত্রীর আরও উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডাই অ্যানাদার ডে’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘কোয়ান্টাম অব সোলেস’, ‘স্কাইফল’, ‘স্পেক্টার’ ইত্যাদি। ১৯৯৮ সালে ‘শেক্‌সপিয়ার ইন লাভ’ সিনেমায় রানি প্রথম এলিজাবেথের চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। সর্বশেষ জুডি ডেঞ্চকে বড় পর্দায় দেখা গেছে ২০২২ সালে ‘স্পিরিটেড’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খান নতুন সরকারের কাছে আবেদন জানালেন…

শাকিব খান গত ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রায় ১৮ মাস পর সরকার পেল…
শাকিব খান নতুন সরকারের

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে
0
Share