Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

অপু বিশ্বাস বললেন, ‘বুবলীকে আমি ঘৃ’ণা করি..’

অপু বিশ্বাস ও শবনম বুবলী (বাম থেকে) । ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বেশ পুরনো। বিয়ে-সন্তান ইস্যুতে বরাবরই চর্চায় তারা। আর এই দন্দের কেন্দ্র বরাবরই শাকিব খান নিজেই।

অপু-বুবলী একে অন্যকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। কখনো ইঙ্গিতে, আবার কখনো সরাসরি। তবে এবার অপু বিশ্বাস যেভাবে কথা বললেন, সেভাবে আগে কখনোই বলেননি। তাই বিষয়টিতে অনেকে হতবাকও। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃ’ণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। এখানেই থামেননি! তিনি আরও বলেছেন- বুবলীর নাম নিতেও নাকি তার ব্যক্তিত্বে বাঁধে।

এই ঘটনায় যখন মশগুল মিডিয়াপাড়া তখন হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়ায় বুবলীর একটি পোস্ট আরও জল ঘোলা করে বসলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। তাই তো তার হুট – হাট সামনে আসা বেশ চোখে পড়ে সবারই।

পোস্টে বুবলী তুলে ধরেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত-এর কবিতা ‘উত্তম ও অধম’ থেকে দুটি লাইন— ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’। যদিও বুবলী কারো নাম নেননি, তবে ভক্তদের বুঝতে বাকি নেই এই নায়িকার তীরের নিশানায় রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share