Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

অপি করিম বলবেন নারীদের ‘কিছু না বলা সত্য কথা’

প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস, যা নারীদের কৃতিত্ব স্মরণ এবং সম্মান জানাতে উদ্দীপ্ত। এই দিনটি লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এবারের নারী দিবস উপলক্ষে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ শিরোনামে একটি বিশেষ ওয়েব কনটেন্ট প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সম্প্রতি নির্মিত এই সচেতনতামূলক কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপি। এটি রাসেল মাহমুদের স্ক্রিপ্টে সজল আহমেদ নির্মাণ করেছেন।

প্রতীকী ছবি

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সজল আহমেদ জানান, “এই কনটেন্টের মাধ্যমে নারীদের বর্তমান বাস্তবতা এবং তাদের কিছু অজানা সত্য দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মাধ্যমে সামাজিক একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে চাই।”

এছাড়াও তিনি উল্লেখ করেন, “এ ধরনের সচেতনতা বৃদ্ধিকারী কনটেন্টের জন্য একজন সফল নারী প্রয়োজন ছিল। একজন সফল নারীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অনেক বেশি কার্যকরী। তাই অপি করিমকেই আমি নির্বাচন করেছি, কারণ তিনি আমার কাছে সবচেয়ে সফল নারী।”

জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনটেন্টটি শিগগিরই অনলাইনে প্রকাশিত হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শারমীন সুলতানা সুমী- ‘দূর থেকে হলেও মানুষকে ভালোবাসতে হবে’

চিরকুট ব্যান্ড আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম,…
শারমীন সুলতানা সুমী

দম সিনেমায় আফরান নিশো- দুর্দশায় জর্জরিত তবু হার মানছে না

দম সিনেমা আজ রবিবার (৮ মার্চ) বেলা দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ‘দম’ দিনেমার ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুক।…

প্রেশার কুকার দিয়ে রায়হান রাফী প্রেশারে ফেলে দিলেন

প্রেশার কুকার ও ঈদ দেশের আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবারের ঈদে আসছে নতুন চমক নিয়ে। এমন ঈদে সর্বশেষ…
প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী
0
Share