Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

অনুষ্ঠিত হলো গেল ‘নজরুল রক কনসার্ট’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তরুণ প্রজন্মের মধ্যে নতুনভাবে তুলে ধরতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নজরুল রক কনসার্ট’। গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত চলে এই আয়োজন। বৃষ্টিকে উপেক্ষা করে দর্শক-শ্রোতারা জমায়েত হন নজরুলের গান ও কণ্ঠে নতুন প্রাণ খুঁজতে।

এই কনসার্টের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট, যেখানে নজরুলের ১০টি উদ্দীপনামূলক গানকে রক সংগীতের নতুন আবহে সাজিয়ে তৈরি করা হয় একটি বিশেষ অ্যালবাম। কনসার্টে সেই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়, আর গান পরিবেশন করে শিরোনামহীন, সোলস, ওয়ারফেজ, আর্ক, দলছুট, ডিফারেন্ট টাচ, ব্ল্যাক, রেবেল, মিজান অ্যান্ড ব্রাদার্স এবং এফ মাইনর ব্যান্ড।

কনসার্টের শুরুতে গান পরিবেশন করে শিরোনামহীন, আর শেষ হয় সোলসের পরিবেশনায়। প্রতিটি গানের বিরতিতে কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন রেজাউল হোসাইন টিটো।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে এত মানুষের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই নজরুলকে তারুণ্যের ভাষায় পৌঁছে দিতে, তাই নতুন মাধ্যম হিসেবে বেছে নিয়েছি রক সংগীত।”

নতুনভাবে তৈরি এই নজরুল অ্যালবাম শিগগিরই ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করা হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share