Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

অনুপম-প্রস্মিতার হানিমুন

অনুপম রায় ও প্রস্মিতা পাল । ছবি: ইনস্টাগ্রাম

গায়িকা প্রস্মিতা পালের সাথে এ বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কলকাতার শ্রোতাপ্রিয় গায়ক অনুপম রায়। বিয়ের দুই মাস পর মধুচন্দ্রিমায় গেলেন এই দম্পতি।

কোন দেশে হানিমুনে গেছেন অনুপম-প্রস্মিতা?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যানুযায়ী, অনুপম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন তুরস্কের ক্যাপাদোসিয়াতে। ‘বাউন্ডুলে ঘুড়ি’ খ্যাত এই গায়ক তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি পোস্ট করেছেন তুরস্ক থেকে স্ত্রীর সাথে একটি ছবি। ছবিটি দেখে তার ভক্ত ও অনুরাগীদের আর বুঝতে বাকি নেই তারা দুজন তুরস্ককে বেঁছে নিয়েছেন তাদের মধুচন্দ্রিমার জন্য।

অনুপম তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘তুরস্কে ছুটিতে।‘ ছবিতে একই রঙয়ের পোশাকে দেখা যাচ্ছে অনুপম-প্রস্মিতাকে। অনুপমের পরনে হলুদ টি-শার্ট ও জিন্স। আর প্রস্মিতা পরেছেন হলুদ স্কার্ট ও কালো টপ। দুজনের চোখেই আছে রোদচশমা।

ছবিটিতে অনুপম-প্রস্মিতা দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন তার ভক্ত ও অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share