Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

অনুপমের বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী পিয়া

অনুপম রায় ও পিয়া চক্রবর্তী (বাম থেকে) । ছবি: বাংলা হান্ট

গেলো কয়েক মাস থেকে খবরের শিরোনামে বারবার আসছেন ওপার বাংলার সংগীতশিল্পী অনুপম রায়। প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়ে থেকে শুরু করে গায়কের নিজের বিয়ের খবরে আপাতত সরগরম সংবাদ মাধ্যম। এর মধ্যে অনুপমের বিয়ে নিয়ে মুখ খুলেছেন পিয়াও।

পিয়া জানান, ‘যখন থেকে বিয়ের কথা জেনেছি, তখন নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।‘ এছাড়াও জানা গেছে, অনুপমের হবু স্ত্রী ও গায়িকা প্রস্মিতা পালের সাথে আগে থেকেই পরিচয় আছে পিয়ার। এই বিষয়ে পিয়া বলেন, ‘আগে থেকেই জানি তাদের কথা। আমরা সকলেই তো সকলের চেনা।’ অনুপম ও প্রস্মিতার আগামী জীবন সুখের হবে, এমনই আশা তিনি।

এদিকে অনুপমের বিয়ে নিয়ে কথা বলেছেন পিয়ার স্বামী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। তিনি জানান, ‘দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রস্মিতাকে।’

উল্লেখ্য যে, ২০২৩ সালের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রতকে। এরপর থেকে নিন্দা থেকে সমবেদনা, নানা রকম আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন পিয়া-পরম-অনুপম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share