Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

অনন্ত জলিলের সাথে এই নতুন হিরো কে?

“ফিউচার হিরো কাজান”- এই ক্যাপশন দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অচেনা এক যুবকের সাথে ছবি পোস্ট করেছেন নায়ক অনন্ত জলিল। সেখান থেকেই নেটিজেনরা কৌতূহলী হয়ে ওঠে নতুন এই হিরোকে নিয়ে।

নেটিজেনদের কেউ কেউ জানতে চাইছে কাজানের পরিচয়। কেউ কেউ দিচ্ছে শুভ কামনা। নানান ধরণের মন্তব্য সেই পোস্ট ভরে ওঠে শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই।

গণমাধ্যম বরাতে জানা যায়, অনন্ত জলিল এই নতুন তরুণকে নিয়ে জানিয়েছেন, “আসলে কাজানকে নিয়ে অনেক কৌতূহল তৈরি হয়েছে। কাজান আমার সঙ্গে কোনো সিনেমা করছে না। কয়েক দিন আগে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় দাওয়াতে গিয়েছিলাম। কাজান তারই ছেলে।”

চিত্রনায়ক আরও যোগ করেন, “তবে কাজানের বাবার খুব শখ ও সিনেমার হিরো হবে। তাই আমার সঙ্গে ওর ছবি তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করলাম। হয়তো কাজান সিনেমায় আসবে, যেহেতু ওর পরিবারের আগ্রহ আছে। ওর সঙ্গে ছবিটা পোস্ট করার পর আমিও দেখছি এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমিও মজা পাচ্ছি।”

প্রসঙ্গত, অনন্ত জলিল বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘নেত্রী দ্য লিডার’-এর কাজ নিয়ে ব্যস্ত আছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

‘পাওমুম পার্বণ ২০২৫’ বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ ২০২৫’ আয়োজন করা হয়েছে। পার্বণটি…
বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায় নিয়ে ‘পাওমুম পার্বণ’

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে।…
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

নোবেল ২০২৫ : সাহিত্যে বিজয়ী হলেন লাসজলো ক্রাসনাহোরকাই

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই সাহিত্যে নোবেল ২০২৫ পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো…
নোবেল ২০২৫

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’

‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’ তলোয়ার নিয়ে লড়াই করছেন সাদিয়া আয়মান। কখনো আত্মরক্ষা করছেন, কখনো…
মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল
0
Share