Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

অনন্ত জলিলের দাওয়াতে ৭ তারকা

স্ত্রীদের সাথে ঢাকাই তারকারা | ছবি: ফেসবুক

২৩ মার্চ তারকা জুটি বর্ষা ও অনন্ত জলিলের বাড়িতে আয়োজিত ইফতার আয়োজনে বসেছিল তারার মেলা। স্ত্রীদের নিয়ে দেখা মিলেছে ঢালিউডের ৭ তারকার।

শনিবার (২৩ মার্চ) ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির সহশিল্পীদের নিয়ে আয়োজিত পারিবারিক মিলনমেলায় অনন্ত-বর্ষার সাথে নিজেদের স্ত্রীদের নিয়ে যোগ দিয়েছিলেন চিত্রনায়ক নিরব হোসেন, মামনুন ইমন, জয় চৌধুরী, জিয়াউল রোশান, শিপন মিত্র, সাঞ্জু জন ও আমান রেজা।    

অভিনেতা অনন্ত জলিল ও সাত নায়ক | ছবি: ফেসবুক

গণমাধ্যমের সাথে এই মিলনমেলা নিয়ে আলাপে নায়ক জয় চৌধুরী জানিয়েছেন, ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের শুটিং চলছিল খুলনায়। তার ফাঁকে দুদিনের ছুটি পেয়ে ঢাকায় এসেছিলাম আমরা। সেখান থেকেই সকলে মিলে ইফতার আয়োজনের পরিকল্পনা। অনন্ত ভাই বললেন, তার বাসাতেই আয়োজনটা হোক। সেই পরিকল্পনা থেকেই পরিবার নিয়ে সকলে একত্রিত হয়েছিলাম। শেষে এইটাই বলবো যে হিরোরা চাইলে একসাথে থাকতে পারে, একসাথে কাজও করতে পারে।’

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প থেকেই নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। সিনেমার যৌথ পরিচালনায় রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share