Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

অকালেই চলে গেলেন শাহ আব্দুল করিমের ভাবশিষ্য

বাউল সম্রাট শাহ আবদুল করিম ও আপেল মাহমুদ (বাম থেকে) । ছবি: সংগৃহীত

চলে গেলেন শাহ আব্দুল করিমের ভাবশিষ্য আপেল মাহমুদ। মৃ”ত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

জানা গেছে, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আপেল শেষ নিশ্বাস ত্যাগ করেন। অকাল মৃ”ত্যুর সময় তিনি রেখে গেছেন তার বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানকে।

আপেল দিরাই পৌর সদরের দোওজ গ্রামের গউছ মিয়ার ছেলে। এদিকে সুনামগঞ্জের দিরাই সাংস্কৃতিক জগতের প্রিয়মুখ বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এই কিংবদন্তির গানে মঞ্চ মাতানো শিল্পী আপেল দেশের বিভিন্ন স্থানে গান গেয়ে সুনাম কুড়িয়েছিলেন। এছাড়াও বাউল সম্রাটের লোক উৎসবের একজন দক্ষ সংগঠক ও আয়োজক ছিলেন তিনি।

আপেলের মৃ”ত্যু নিয়ে পরিবার সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি দুপুরে নিজ বাসায় স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে। সেখানেই সন্ধ্যা ৭টার দিকে তার মৃ”ত্যু হয়।

৭ ফেব্রুয়ারি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর
0
Share