Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

৯০য়ের নস্টালজিয়ায় আরজে অপু

২৮ এপ্রিল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নব্বই দশকের স্মৃতি ভরা একটি আর্ট। যেখানে সেই সময়ের জনপ্রিয় তারকা, লেখক, সংগীতশিল্পী, কার্টুন চরিত্রসহ অনেককেই চিত্রায়নের মাধ্যমের ফুটিয়ে তুলেছেন জাহিদুল হক অপু ওরফে আরজে অপু।  

নিজের ব্যাচের পুনর্মিলনের একটি ম্যাগাজিনের জন্য মূলত ছবিটি একেছিলেন আরজে অপু। নিজের পেজ আর্ট বাজি বাই অপু-তে ছবিটি পোস্ট করে চিত্রকার লিখেছেন, ‘এখানে আমি শেয়ার করছি আমাদের ব্যাচ পুনর্মিলনী পত্রিকার জন্য আমার তৈরি আর্ট পিস ! (এই সংস্করণটি সামান্য আপডেট করা হয়েছে)। আমি 90 এর দশকের পপ সংস্কৃতির প্রাণবন্ত চেতনা এবং আমরা সকলেই যে নস্টালজিয়া অনুভব করছি তা ক্যাপচার করতে চেয়েছিলাম। আপনাদের প্রিয় নব্বইয়ের স্মৃতি গুলো কি কি?’

তার এই ছবিটি শেয়ার করে নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, ‘আমার পুরো শৈশব ও কৈশোরকে খুব সুন্দরভাবে আঁকিয়েছে এবং সব একসাথে করেছে মাই ট্যালেন্টেটেড ফ্রেন্ড অপু। ৯০-এর শিশু হওয়া কি এক দুর্দান্ত অনুভূতি।’

গণমাধ্যমের সাথে আলাপে এই ছবিটি নিয়ে চিত্রকার জানিয়েছেন, ‘এই ছবিটির মাধ্যমে আমি ৯০-এর রঙিন পপ কালচারটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যাদের কে দেখেছি, যাদের কারণে আমাদের চিন্তার জগত পরিবর্তিত হয়েছে, যেই চরিত্রগুলো দেখে আমরা নস্টালজিক হই, তাদেরকে আঁকার চেষ্টা করেছি। ছবিটা সবাই এত পছন্দ করবে, তা ভাবতে পারিনি।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share