Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

৮২তম গোল্ডেন গ্লোব বিজয়ী কারা?

৬ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের। এবারের আসরে জয়ী হলেন কারা?

মার্কিন সাময়িকী ভ্যারাইটি প্রকাশ্যে এনেছে ২০২৪ সালের সেরা অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার ও প্রযোজকদের মধ্যের সেরার সেরা নির্বাচিতদের তালিকা। চলুন এক নজরে দেখে নেই ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা —

‘এমিলিয়া পেরেজ’ সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা | ছবি: ভ্যারাইটি

চলচ্চিত্র বিভাগ

সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য ব্রুটালিস্ট (এ২৪)

সেরা অভিনেতা (ড্রামা): অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী (ড্রামা): ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)

সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

সেরা পরিচালক: ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)

সেরা চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজ (ফ্রান্স)

সেরা মৌলিক আবহ সংগীত: চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)

সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): ভায়োলা ডেভিস

‘দ্য ব্রুটালিস্ট’ নির্মাতা ব্র্যাডি করবেট | ছবি: ভ্যারাইটি

টেলিভিশন বিভাগ

সেরা টিভি সিরিজ (ড্রামা): শোগান (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): হিরোয়ুকি সানাদা (শোগান)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অ্যানা সোয়াই (শোগান)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): হ্যাকস (এইচবিও/ম্যাক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি: বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)

সেরা পার্শ্ব অভিনেতা: তাদানোবু আসানো (শোগান)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)

সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স: আলি ওয়াং (আলি ওয়াং: সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স) ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): টেড ড্যানসন

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share