Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৩০, ২০২৬

২৬ কেজি ওজন কমালেন আমিরপুত্র!

আমির খান ও তার পুত্র জুনায়েদ খান । ছবি: গুগল

বলিউড অভিনেতা আমির খানের পুত্র জুনায়েদ খান অভিনয় জগতে অভিষেক করতে যাচ্ছেন, তা তো পুরোনো খবর। নতুন খবর হলো প্রথম সিনেমার জন্য ৫ কেজি বা ১০ কেজি নয়- ২৬ কেজি ওজন কমিয়েছেন তিনি!

আমির ও তার প্রথম স্ত্রী রিনার পুত্র জুনায়েদ। আসতে চলেছে তার অভিনীত প্রথম সিনেমা- ‘মহারাজ’। এ ছবির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে জুনায়েদকে। আগে যেমন লুকে তাকে দেখা যেত, সিনেমার পোস্টার প্রকাশের পর যেন চেনাই যাচ্ছিলো না তাকে। কেননা, ওজন কমিয়ে সম্পূর্ণ লুক পরিবর্তন করেছেন নবাগত এ অভিনেতা।

জুনায়েদ খান | ছবি: গুগল

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার তথ্যানুযায়ী, ‘মহারাজ’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ। আগে জুনায়েদের ওজন অনেক বেশি ছিল। তবে চরিত্রের প্রয়োজনে তাকে শারীরিক অনেক পরিবর্তন আনতে হয়েছে। ২৬ কেজি ওজন কমিয়ে ফিট হয়ে সিনেমার জন্য প্রস্তুত হয়েছিলেন তরুণ অভিনেতা। আর এতো পরিশ্রম, সংগ্রাম সবই নাকি তিনি শিখেছেন তার বাবা আমির খানের কাছ থেকে।

প্রসঙ্গত, ‘মহারাজ’ সিনেমা নির্মাণ করা হয়েছে ১৮৬১ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এ সিনেমায় জুনায়েদ ছাড়াও আরও অভিনয় করেছেন— জয়দীপ, শালিনি পান্ডে, শর্বরী প্রমুখ। ১৪ জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share