Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

হাসপাতালে সংগীতশিল্পী জিনাত রেহানা

‘সাগরের তীর থেকে’ গান খ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন সংকটমুক্ত আছেন ষাটের দশকের এই শিল্পী।

শিল্পীর পরিচর্যাকারী শাম্মী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১০ দিন আগে ভীষণ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার অবস্থা সংকটাপন্ন ছিল। তবে বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তিন-চারদিনের মধ্যে বাসায় যেতে পারবেন।

১৯৬৪ সালে বেতারের তালিকাভুক্ত শিল্পীদের একজন হিসেবে যুক্ত হয়েছিলেন জিনাত রেহানা। ১৯৬৮ সালে রেকর্ড করা হয় ‘সাগরের তীর থেকে’ গানটি। যেই গান দিয়ে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

উল্লেখ্য, সংগীতশিল্পী জিনাত রেহানার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’। তিনি ‘অভিশাপ’শিরোনামের একটি সিনেমায় গেয়েছিলেন। ‘কে তুমি এলে মোর জীবনে’কথার গানটি জনপ্রিয় হয়েছিল। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গান। জিনাত রেহানার স্বামী প্রায়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share