Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

হামলার শিকার সাইফ, ভর্তি হাসপাতালে

সাইফ আলি খান | ছবি: হিন্দুস্তান টাইমস

১৬ জানুয়ারি দিবাগত রাতে নিজ বাড়িতে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনাটি ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এক অজ্ঞাত ব্যক্তি একাধিকবার সাইফের ওপর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরাজ উত্তমণি জানিয়েছেন, ‘রাত সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। অস্ত্রোপচার সম্পন্ন হলে আঘাতের গভীরতা জানা যাবে।’

তবে কী কারণে এমন হামলা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল আর সেই সময়ে অভিনেতা জেগে ছিলেন। প্রতিরোধ করাতেই হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কী তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share