Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

হা’মলার কবলে নির্মাতা রনির বাবা-মাকে বহনকারী গাড়ি

রেদওয়ান রনি ও তার পোস্ট করা ভাঙা গাড়ি । ছবি: ফেসবুক

দুর্বৃত্তদের হা’মলার কবলে পরেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনির বাবা-মাকে বহনকারী গাড়ি। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতি পথে এমন অনাকাঙ্ক্ষিত অবস্থার সম্মুখীন হয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন এই নির্মাতার বাবা-মা।

ঘটনাটি ঘটে ১ নভেম্বর রাজধানীর গুলশানে। বারডেম হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন রনির বাবা-মা। গুলশানের পুলিশ প্লাজার সামনে হঠাৎ প্রায় ২০/৩০ জন মানুষ এসে তাদের গাড়ি ভাঙচুর করেন। হা’মলার শিকার হওয়া রনির অভিভাবকদের বহনকারী গাড়িটির কয়েকটি ছবিটি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস পোস্ট করে রনি নিজেই সবার সাথে শেয়ার করেন বিষয়টি।

নির্মাতা তার স্ট্যাটাসে লিখেছেন, “ভয়াবহ আতঙ্কিত! ভাঙচুর করা হলো গাড়িটা। একটু আগে আব্বু-আম্মু বারডেম হসপিটাল থেকে বাসায় ফিরছিল, গুলশান পুলিশ প্লাজার সামনে ২০/৩০ জন হঠাৎ হামলা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। কয়েকটি গাড়িতে আগুনও দেয়। আমার বাবা-মা কোনো দিন এ রকম আতঙ্কিত পরিস্থিতিতে পড়ে নাই।”

পোস্টে সবশেষে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি যোগ করেন, “দেশের অবস্থা কতটুকু ভালো বা খারাপ, সেই প্রশ্ন এখন করার মনমানসিকতা নাই। তবে একটা প্রশ্ন মাথা থেকে সরাতে পারছি না, সময় কি এতই খারাপ যে অসুস্থ মানুষ হসপিটালেও যেতে পারবে না?”

রনির পোস্টটিতে সমবেদনা জানিয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে বিনোদন অঙ্গনের অনেক তারকাসহ ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share