Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

‘হানড্রেড পার্সেন্ট দেশি’ নাচে-গানে ঝড় তুললেন পূজা চেরি

আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা ‘টগর’। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে ‘টগর’ সিনেমার প্রথম গান ‘হানড্রেড পার্সেন্ট দেশি’।

গানটির কথা লিখেছেন রণক ইকরাম এবং কন্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়া। গানটি দেশীয় উৎসবের রং ও উপস্থাপনে প্রানবন্ত রূপ ধারণ করেছে। গানটির সুর ও গায়কীর সঙ্গে দারুণ মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

গানটিতে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে দর্শকের মন জয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তাদের সঙ্গে পারফরম করেছেন ৭০ জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী, যারা স্ক্রিনজুড়ে এনেছেন বর্ণিল দৃশ্য ও প্রাণচাঞ্চল্য।

গানটি নিয়ে পূজা চেরী বলেন, ‘হানড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানটি করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন—এই বিশ্বাস আমার আছে।’

এআর মুভি নেটওয়ার্ক-এর প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share