Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

হাউসফুল ৫-এ থাকছে একাধিক এন্ডিং

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুল-এর পঞ্চম কিস্তি আসছে ৬ জুন। সাথে থাকছে চমকপ্রদ এক নতুন ফরম্যাট। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, হাউসফুল ফাইভ মুক্তি পাবে একাধিক এন্ডিংয়ের সঙ্গে, যার ফলে দর্শকরা একাধিক ভিন্ন ভিন্ন উপসংহার দেখতে পাবেন।

এক সাক্ষাৎকারে সাজিদ বলেছেন, একটা সিনেমার একাধিক এন্ডিং থাকবে, এই আইডিয়াটা তার মাথায় ছিল ৩০ বছর ধরে। অবশেষে সেটি বাস্তবে রূপ পাচ্ছে এই ছবির মধ্য দিয়ে। ছবির গল্পও তৈরি হয়েছে এই অভিনব কনসেপ্টকে মাথায় রেখেই।

গল্প অনুযায়ী, কোটিপতি মিস্টার ডোব্রিয়াল মারা যাওয়ার আগে তার সম্পত্তি রেখে যান জলি নামে একজনের নামে। কিন্তু সম্পত্তির ভাগ নিতে হাজির হয় তিনজন জলি, জলভূষণ অর্থাৎ অভিষেক বচ্চন, জালাবুদ্দিন অর্থাৎ রিতেশ দেশমুখ এবং জুলিয়াস অর্থাৎ অক্ষয় কুমার।

আসল জলি কে? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে মজার থ্রিলার। হাউসফুল ফাইভ-এর দুটি ভিন্ন এন্ডিং-সহ ভার্সনের নাম রাখা হয়েছে ,হাউসফুল ফাইভ এ এবং হাউসফুল ফাইভ বি। একাধিক মাল্টিপ্লেক্সে একসঙ্গে দুটি ভার্সন স্ক্রিনে দেখানো হবে অথবা এক স্ক্রিনে বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভার্সন চলবে। ছবির ডিস্ট্রিবিউটর বলেছেন, কোনো দর্শক কোন এন্ডিং দেখেছে, তা নিয়েই আলোচনার বিষয় হয়ে উঠবে। এটি হবে এক বিশাল মার্কেটিং টুল। টিকিট বিক্রি বাড়ার সম্ভাবনার পাশাপাশি দর্শকদের কৌতূহলও বাড়বে।

ছবিটি পরিচালনা করেছেন তরুণ মানসুখানি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, ফরহাদ সামজি এবং তরুণ মানসুখানি। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফখরি, সোনম বাজওয়া এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। পার্শ্বচরিত্রে আছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার এবং চাঙ্কি পান্ডে।

নতুন এন্ডিং কনসেপ্টে নির্মিত এই কমেডি থ্রিলার হাউসফুল ফাইভ, ৬ জুন মুক্তি পাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share