Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

হলিউডে নিবন্ধিত অভিনেতা হলেন বাংলাদেশের মিলন

দীর্ঘদিন ধরেই দেশের অভিনয় ক্যারিয়ার ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। সেখানের অভিনয় জগতের মূলধারায় প্রবেশ করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই অভিনেতা। অবশেষে তিনি নিবন্ধিত অভিনেতা হয়েছেন। আগামী জুলাই থেকে আরও একটি হলিউডের সিনেমায়ও দেখা যাবে তাকে।     

গতবছর ‘এম আর-৯: ডু অর ডাই’ সিনেমায় প্রথম পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন মিলন। তারপর নামী প্রযোজনা সংস্থা লায়নগেট প্রযোজিত সিনেমা ‘বনইয়ার্ড’ এও অভিনয় করেন। এই দুটো সিনেমার পরিচালক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আসিফ আকবার। সিনেমা দুটোর পরেই যুক্তরাষ্ট্রের শিল্পীদের প্রভাবশালী সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ (সেগ-আফট্রা) এর সদস্য নাম লেখাতে সক্ষম হন এই অভিনেতা। তাইতো তিনি এখন  সরাসরি ‘সেগ-আফট্রা’–এর তালিকাভুক্ত পার্শ্বচরিত্রের নিবন্ধিত অভিনেতা।

এ নিয়ে তিনি বলেন, ‘আমি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টরস ইউনিয়নের সঙ্গে যুক্ত। যে কারণে এখন আমি হলিউডের মূলধারার সিনেমায় অভিনয় করার সুযোগ তৈরি করতে পারছি। এখন আমাকে হলিউডের কাজের জন্য ছুটতে হবে’।  

সেই সুত্রেই এই অভিনেতা জানান, আগামী জুলাই থেকে আরও একটি হলিউডের সিনেমায় দেখা যাবে তাকে। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কোন তথ্য জানাননি এই অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share