Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ ঢাকার রাস্তায় কি করছেন নোয়েল?

টিকটকার নোয়েল রবিনসন | ছবি: ইনস্টাগ্রাম

মাথায় ঝাঁকড়া চুলওয়ালা জার্মান টিকটকার নোয়েল রবিনসনকে ইদানীং দেখা যাচ্ছে ঢাকার সড়কে সড়কে। পুলিশ থেকে ফল বিক্রেতা চমকে দিচ্ছেন সকলকে।

টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই ‘নোয়েলগোজক্রেজি’ নামে পরিচিত তরুণ এই টিকটকার। তার শেয়ার করা ভিডিও গুলোতে দেখা যাচ্ছে ঢাকার মানুষজন—দোকানদার, পথচারী, এমনকি পুলিশ সদস্যদের সঙ্গে নিজের সিগনেচার স্টাইলে নাচছেন নোয়েল। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তিনি শাকিব খানের ‘উরাধুরা’ গানের তালেও পা মিলিয়েছেন।

নোয়েল রবিনসনের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশর্ট

সব ভিডিওর সঙ্গে দেখা গেছে দেশের নৃত্যশিল্পী হৃদি শেখকে। তার সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি প্রতীক হাসানও। মামজি স্ট্রেঞ্জারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে নোয়েলকে।  

ইনস্টাগ্রামে নোয়েলের অনুসারী সংখ্যা ১০ মিলিয়নের বেশি। জানা গেছে, তার বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চায়নার পর এবার এসেছিলেন বাংলাদেশে। ঢাকায় এসে তিনি যুক্ত হয়েছেন ইউটিউবার জেফার, নৃত্যশিল্পী হৃদি শেখসহ অনেকের সঙ্গে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের

শাহ আবদুল করিম সারাজীবনে মাত্র আট দিন স্কুলে গিয়েছিলেন

শাহ আবদুল করিম আজ ১৫ ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার…
শাহ আবদুল করিম সারাজীবনে

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার পরিচয় কি?

হার্দিক পান্ডিয়া ভারত ও শ্রীলংকায় চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তারই ধারাবাহিকতায় নানা চরাই-উতরাই পেরিয়ে আজ…
হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার
0
Share