Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

হঠাৎ অসুস্থ অরিজিৎ, সমস্ত শো বাতিল!

সংগীতশিল্পী অরিজিৎ সিং | ছবি: ইনস্টাগ্রাম

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চলতি আগস্ট মাসে পূর্বনির্ধারিত সব কনসার্ট স্থগিত করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ২ আগস্ট রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

২ আগস্ট নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গায়ক নিজের অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, জরুরি স্বাস্থ্যগত কারণে আমি আগস্টের সমস্ত কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি জানি, আপনারা অধীর আগ্রহে এই শোগুলোর জন্য অপেক্ষা করছেন।আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের একমাত্র শক্তি।’

যদিও তার অসুস্থতা ঠিক কী, তা প্রকাশ করেননি গায়ক। তবে এই বিরতির পর সফর আরও সুন্দর ও সুরেলা হবে—ভক্তদের কথা দিয়েছেন অরিজিৎ । একই পোস্টে সেপ্টেম্বরে তার কনসার্টের তারিখ ও জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন অরিজিৎ সিং। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তাদের সঙ্গে সারা জীবন মনে রেখে দেওয়ার মতো মুহূর্ত তৈরি করতে যে তিনি ব্যাকুল, তা–ও জানান গায়ক।

অরিজিতের শো গুলো হওয়ার কথা ছিল লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ইত্যাদি স্থানে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share