Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

স্বামী লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন তনি

স্বামীর সাথে রোবাইয়াত ফাতিমা তনি | ছবি: ফেসবুক

দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। তনির ফেসবুক পেজ ‘সানভিস বাই তনি’র পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া তনি নিজেও তার ভেরিফায়েড ফেসবুকে দীর্ঘ পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া হ্যন্ডেলে তনি ৬ সেপ্টেম্বর লিখেছেন, ‘আমার হাসবেন্ডের আপডেট, এখনও তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমি হাসপাতালে আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সাথে আছে, সারফারাজ কিছুই বোঝেনা ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।’

সবশেষে তনি বলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’

তার পোস্টে চিত্রনায়িকা মাহিয়া মাহি আর অপু বিশ্বাসকেও মন্তব্য করতে দেখা গেছে।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যেক্তা। দেশের বুকে তার ১২টি শোরুম রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share