Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

স্বস্তিকার ‘ওয়ান ইলেভেন’ রহস্য

স্বস্তিকা মুখার্জি | ছবি: সংগৃহীত

এপার বাংলার রহস্যে ঘেরা ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নির্মাতা কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ছবিটিতে অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। নতুন এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার সময় কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন স্বস্তিকা? জানিয়েছেন তিনি নিজেই।

স্বস্তিকার ভাষ্যমতে, “কামরুল রিফাত, উনি আমার ছবির পরিচালক, উনি ‘ওয়ান ইলেভেন’-এর গল্পটা আমাকে পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি প্রথম গল্পটা পড়েছিলাম। ২০২১ সাল থেকেই কামরুল রিফাত ও তার টিম, তাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়েছিল। তারপর আমি স্ক্রিপ্টটা পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুম কলে অনেকগুলো মিটিং করেছি এবং একরকম মুগ্ধতার তৈরী হয়েছে পুরো গল্প, তারা যেভাবে শুটিং করতে চান, পুরো বিষয়টার সঙ্গে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।”

চলচ্চিত্রটি কি মিস্ট্রি থ্রিলার নাকি পলিটিক্যাল থ্রিলার? এর উত্তরে অভিনেত্রী জানান, “আমাদের জীবনটাতো রাজনীতির বাইরে নয় এবং রহস্যের বাইরেও নয়। আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে মনে হয় না বুঝতে পারি যে আমাদের দিনটা কিভাবে কাটবে। রহস্য আমাদের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকে সর্বদাই এবং সেটা ছবির ক্ষেত্রে হোক বা গল্পের ক্ষেত্রে হোক। না জানাটার মধ্যে একটা আনন্দ আছে, সেজন্য আপনারা যখন ‘ওয়ান ইলেভেন’ ছবিটা বড় পর্দায় দেখবেন তখন কৌতূহল থাকবে। আর আমি মনে করি, তখনই দর্শকরা জানতে পারবে চলচ্চিত্রটি মিস্ট্রি থ্রিলার নাকি পলিটিক্যাল থ্রিলার।”

বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেনের সাথে জুটি বাঁধা প্রসঙ্গে স্বস্তিকা জানান, “আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও একটি খুব বড় পাওনা। দুজনে একটি টিম হিসেবে কাজ করার প্রত্যাশায় আছি।”

এছাড়াও নতুন নির্মাতা রিফাতের উপর আস্থা রেখে ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করতে সম্মতি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার তেইশ বছরের ক্যারিয়ারে মনে হয় আমি সবচেয়ে বেশি নতুন পরিচালক, নতুন প্রযোজকদের সাথে কাজ করেছি। পরিচালকদেরও প্রথম ছবি এবং আমারও তাদের সাথে প্রথম ছবি। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে এরকম অনেক পরিচালক আছেন যাদের প্রথম ছবি আমার সাথে হয়েছে। তারপর বোম্বেতে গিয়েও তারা কাজ করেছেন, তখন আমি আবার তাদের সাথে কাজ করেছি। তাই আমি কখনোই নতুনদের সাথে কাজ করতে ভয় পাইনি।”

উল্লেখ্য যে, ‘ওয়ান ইলেভেন’ সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে এই চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রবিন শামস। সিনেমার চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের সিনেমা ‘প্রিন্স’- এর মোশন ফার্স্ট লুক

মোশন ফার্স্ট লুক নজর কাড়ে দর্শক-ভক্তদের হঠাৎই পাল্টে যায় আবহ।  আলো-ছায়ার খেলায় সামনে আসে এক রহস্যময়…
শাকিবের সিনেমা ‘প্রিন্স’- এর মোশন ফার্স্ট লুক

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’
0
Share